রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“‘রাষ্ট্রপতি নির্বাচনের মূল ক্ষমতা নির্বাচন কমিশনেরই’— সালাহউদ্দিন আহমদ” “‘শেখ হাসিনাকে স্বাগত জানাতে জনগণ প্রস্তুত’— কীভাবে আসবেন তা তাঁর বিষয়: পরওয়ার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে আগামী সপ্তাহে ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তরণ নিয়ে সরাসরি বৈঠক শুরু কারাকাসে যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ভোক্তা অধিকার আইনে অপরাধীর হয় দণ্ড, অভিযোগকারী পান জরিমানার অর্থ বালিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‎সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উজ্জ্বল নক্ষত্র জগৎবিখ্যাত বিজ্ঞানী পি.সি.রায়

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : 10:51 am, শনিবার, ১ আগস্ট, ২০২৬
 গাইবান্ধার সুন্দরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার)সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের ডিআরআর চ্যাম্পিয়ন
(ডিজেস্টার রিস্ক  রিডাকশন), প্রধান শিক্ষক,
সেফগার্ডিং এন্ড কমপ্লেইন পয়েন্ট পার্সন, ডিআরআর পয়েন্ট পার্সন এবং ৪ নং বেলকা ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃইব্রাহিম খলিলুল্ল্যাহ এর উপস্থিতিতে দিনব্যাপী ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত
School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর আয়োজনে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে
ডিআরআর ও ডিআরআর চ্যাম্পিয়ন সম্পর্কে মৌলিক ধারণা,স্থানীয় দুর্যোগ বিশ্লেষণ,
দুর্যোগ প্রস্তুতি ও করণীয়,তথ্য প্রচার ও রোল প্লে,প্রথমিক চিকিৎসা,দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
 আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেন। প্রকল্প ভুক্ত ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় ধাপের ০৭ টি প্রতিষ্ঠানে ৭০ জন ডিআরআর চ্যাম্পিয়নকে দক্ষ করতে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রকল্পের পক্ষ থেকে একটি করে টিশার্ট এবং ডিআরআর চ্যাম্পিয়নদের টিশার্ট, বাঁশি,ক্যাপ ও সনদ প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান মহোদয় দুর্যোগ সচেতন স্কুল ও ইউনিয়ন গঠনে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com