বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

র‌্যাগিংয়ের অভিযোগ, জাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:22 pm, বুধবার, ২২ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই বহিষ্কারের কথা জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের নতুন ব্যাচের (৫৫তম ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীকে ডেকে এনে একই বিভাগের ৫৪তম ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা মানসিক নির্যাতন চালায়। এই দীর্ঘ সময়জুড়ে তাদের শারীরিকভাবে আঘাতের চেষ্টা এবং অশোভন অঙ্গভঙ্গির মাধ্যমে চরম ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ঘটনাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১)(খ) ধারা অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন:

১. মো. ফজলে হাসান ফাহাদ

২. মো. আল-আমিন হোসাইন

৩. মো. জাহিদ হাসান

৪. মো. ফয়সাল আহমেদ

৫. মো. মাহমুদুল হাসান খান আকিব

৬. মো. মাহমুদ আমিন সিয়াম

৭. মো. মোস্তাফিজুর রহমান

৮. সৈয়দ সাকিব আহমেদ রাতুল

(তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।)

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ক্যাম্পাসে শিক্ষা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তীতে চূড়ান্ত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com