রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রাজবাড়ী জেলা কারাগারে ৭ মামলার আসামী হাজতির মৃত্যু

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : 10:58 am, শনিবার, ২৫ জুলাই, ২০২৬
রাজবাড়ী জেলা কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ ৭টি মামলার আসামি হাজতি তুষার বিশ্বাস (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বোসের ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসাপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, হাজতি তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ৬টি ও গোয়ালন্দ থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর মধ্যে ৩টি মামলায় জামিনপ্রাপ্ত আসামি ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোঃ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাসের বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানতে পেরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপালে নেওয়া হয়। সেখানের চিকিৎসাধনী তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, কারাগার থেকে হাসপাতালে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com