
“৬টি মাদক মামলার আসামি এবারও রক্ষা পেল না! ২০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল কুখ্যাত মাদক ব্যবসায়ী হাবিবুর ওরফে বাবু!”
“ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় বিশেষ এই অভিযান।
এসআই মোঃ জুয়েল মিয়া ও তাঁর দলের বিশেষ অভিযানে ধামরাইয়ের আমিন মডেল টাউন এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে বাবুকে। উদ্ধার হওয়া এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা!” “পুলিশ জানায়, ধামরাই এলাকার সুতিপাড়ার বাসিন্দা এই হাবিবুর একজন তালিকাভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে আগেই ৬-৬টি মাদক মামলা রয়েছে! গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”