মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আমনের বীজতলা কাঁদায় মিশিয়ে দেওয়ায় থানায় অভিযোগ!

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 1:15 pm, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
এ কেমন শত্রুতা!  সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক জ্ঞানবোধ ও মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌছালো? শেষ পর্যন্ত  প্রতিপক্ষকে জব্দ করতে আমনের বীজতলা কাঁদার সাথে মিশিয়ে দিয়ে কিসের প্রতিশোধ নিল? ভরা মৌসুমে কৃষকের আমনের পুরো বীজতলা নষ্ট করে কি লাভ হলো? জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউপি’র নুরপুর আমিরপুর মৌজায় বাইনবাড়ীয়া ব্রিজ অভিমুখে মনির বাড়ী সংলগ্ন স্থানীয় গৌবিন্দ মন্ডল প্রতিবছরের ন্যায় তার বেয়াই সোলাদানার আমুরকাটার পঞ্চানন সরদারের ক্রয়কৃত ৩ বিঘা জমি বর্গাচাষি হিসেবে ফসল উৎপাদন করেন।
এ বছরেও  তিনি হাল চাষের জন্য এ জমিতে উচ্চ ফলনশীল জাতের ৩ ব্যাগ ৩০ কেজি আমনের বীজতলা (চাতর) করেন। কিন্তু কৃষক কৃষ্ণপদ মন্ডলের অভিযোগ পূর্বশত্রুতা বশত হোগলার চকের মৃতঃ বল্লব মন্ডলের ছেলে অনিল মন্ডল গত ২১ জুলাই বিকেলে পুরো বীজতলা কাঁদার সাথে মিশিয়ে নষ্ট করে ফেলে ব্যাপক ক্ষতি করেছেন।
 বর্গাচাষি কৃষ্ণপদ-মেরি মন্ডল দম্পতির জানান, বীজতলা নষ্ট করার সময় নিষেধ করলে উল্টো গালাগালি ও হুমকি-ধামকি দেন অনিল মন্ডল। তবে এ সম্পর্কে অভিযুক্ত অনিল মন্ডলের কোন মতামত পাওয়া যায়নি। এ ঘটনায় জমির মালিক আমুরকাটা নিবাসী পঞ্চানন সরদার প্রতিকার চেয়ে ২৬ জুলাই রবিবার সকালে অভিযুক্ত অনিল মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। একটি সূত্র নিশ্চিত করেন পূর্বে টাকা লেনদেন নিয়ে পঞ্চানন সরদার ও অনিল মন্ডলের সাথে বিরোধ ছিল। কিন্তু গত ২৫/১/১৮ তারিখ অনিল মন্ডল তার সমুদয় টাকা নিয়ে স্বাক্ষর করে দেন, যার প্রমাণও আছে। অনেকে ধারনা করছেন  সেই টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ইন্সপেক্টর (অপারেশন)  জুলফিকার আলী খান জানান, অভিযোগের বিষয়ে একজন পুলিশ অফিসারের তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু শিক্ষার্থীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগের তদন্ত সম্পন্ন
মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা প্রতিনিধিঃঃ খুলনার পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে জুতা দিয়ে পেটানোর অভিযোগ অপর এক শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি গত ১৫ জুলাই স্কুল চলাকালে ঘটনা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা, খড়িয়া বিনাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ জুলাই ক্লাস চলাকালে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বরের ছেলে ভুক্তভোগী শিক্ষার্থীর খাতায় দাগ দেয়। এ নিয়ে দুই শিশুর মধ্যে কথা কাটাকাটি হলে সিরাজুল ইসলামের ছেলে পাল্টা রত্নেশ্বরের ছেলের জামায় কলম দিয়ে দাগ দেয়। পরে রত্নেশ্বরের ছেলে বিষয়টি তার মাকে জানায়। অভিযোগে বলা হয়, শ্রেণি শিক্ষকের ওয়াশরুমে যাওয়ার সুযোগে রত্নেশ্বরের স্ত্রী শ্রেণিকক্ষে প্রবেশ করে পায়ের জুতা খুলে সিরাজুল ইসলামের ছেলেকে মারধর করেন। এতে শিশুটি আহত হয়। সিরাজুল ইসলাম আরো অভিযোগ করেন সহকারী শিক্ষক রত্নেশ্বরের প্রভাব খাটিয়ে প্রতিদিন তার ছেলেকে প্রথম বেঞ্চে বসান তার স্ত্রী। তার স্ত্রীর দূর্ব্যবহারে অতিষ্ঠ অন্য অভিভাবকরা। ঘটনার পর সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে তদন্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান লিটু জানান, তদন্তকালে অভিযুক্ত নারী শিক্ষার্থীকে জুতা দিয়ে আঘাত করার বিষয়টি স্বীকার করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, “তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। একজন অভিভাবকের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ঘটনার পর সহকারী শিক্ষক রত্নেশ্বর বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ করছেন। সহকারী শিক্ষক রত্নেশ্বর জানান, বিষয়টি নিয়ে তদন্ত হয়ে গেছে। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ক্ষমা করবেন কি শাস্তির আওতায় আনবেন সেটি তিনি জানেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com