রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই স্মৃতিবিজড়িত ইয়ামিন চত্বরে ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‎বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কপিলমুনি ডিস্ট্রিবিউট ব্যবসায়ী ইয়াবাসহ আটক ‘জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাকশিল্প আজ অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে’ শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে টানা সপ্তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের ভূমিকম্প কবলিত ভেনেজুয়েলার প্রত্যন্ত গ্রামে ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়িয়েছে সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ে ১৫০ কিলোওয়াট রুফটপ সোলারের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী সিআইডি পরিচয়ে প্রতারণার দায়ে ৩ যুবক গ্রেপ্তার

জুলাই স্মৃতিবিজড়িত ইয়ামিন চত্বরে ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 7:10 pm, শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুলাই স্মৃতিবিজড়িত ইয়ামিন চত্বরে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, দেশের জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও জনগণের কল্যাণে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানার আমীর আব্দুল কাদের, ধামরাই থানার আমীর মাওলানা আব্দুল হালিম, শহীদ মারুফের পিতা মো. শাহজাহান প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালাম, সাভার থানার সেক্রেটারি শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, জনগণের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com