শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

পাইকগাছায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 11:40 am, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
 খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কপিলমুনি মাছ কাটা এলাকায় এ মাদকবিরোধী অভিযান চালানো হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ফাঁড়ির একটি দল স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে কপিলমুনি ইউপির নাছিরপুর নিকারীপাড়া এলাকা থেকে মো. জয়নাল বিশ্বাস (২৬) ও মো. আলমগীর বিশ্বাস (৪০) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত জয়নাল ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে এবং আলমগীর আফসার আলী বিশ্বাসের ছেলে। আটককালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
পাইকগাছায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ  খুলনার পাইকগাছায় ৭নং গদাইপুর ইউনিয়নে প্লাস্টিক ও পলিথিন বিষয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও বারসিক সংস্থার এনগেজ প্রকল্পে সুশীল সমাজ সংগঠনের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্লাস্টিক ও পলিথিন বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গদাইপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল হোসেন। বারসিকের গদাইপুর ইউনিয়নের সভাপতি ছন্দা সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিএসও’র সভাপতি শারমিন রহমান উপজেলা সিএস ও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, ইউপি সদস্য আনোয়ার এলাহী জাহানারা বেগম। অনুষ্ঠানে বারসিক এর ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডলের সার্বিক পরিচালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন সিএসও’র সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস,ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, কাজী শুভ, প্রশান্ত বিশ্বাসসহ গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)র প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ও বারসিক প্রতিনিধিগণ। উল্লেখ্য: পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে “এনভায়রনমেন্টাল হিউমেন রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস্ ইনটু রেজিলিয়ান্ট কমিউনিটিস (এনগেজ) চার বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যক্রম অনুযায়ী গদাইপুর ইউনিয়নের ৪টি গ্রামে উদ্যোগী ও আগ্রহী মানুষদেরকে নিয়ে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়। কার্যক্রমগুলো অধিকতর সম্বন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com