শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

হাকিমপুর হিলিতে দুই মেয়েকে ফেলে যাওয়া শিশুকে দাদা দাদির হাতে তুলে দিলেন ওসি

ঘোড়াঘাট,প্রদিনিধি
  • আপডেট সময় : 11:39 am, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) মা বলে তোরা এখানে ‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে রাস্তার পাশে ছোট দুই মেয়েকে রেখে চলে যান মা শাহনাজ।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন তাদের দাদা দাদির খোজ করে ঘোড়াঘাট উপজেলায় দুই বোন জিমি ও জান্নাতিকে দাদা দাদির হাতে তুলে দেন। শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গত ১৯ জুলাই দুপুরে জানতে পারি থানা মোড়ে রাস্তার পাশে দুটি শিশু সন্তান মা আসার অপেক্ষায় কাঁদতিছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুই বোন জিমি ও জান্নাতির সাথে কথা বলি। এরপর বড় মেয়ে জিমি কিছুটা পরিবারের কথা বলতে পারে। পরে তাদের দাদা দাদির হাতে দুই বোনকে ওই দিনই তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান,শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত,তিনি ঢাকায় থাকেন। অভাব-অনাটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে  ফেলে রেখে চলে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি মা’। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেনি। আজ তার পরিবারের লোকজন কে আমার সাধ্যমত আর্থিক সহায়তা প্রদান করেছি। এবং শিশু দুটিকে পরিবারের হাতে তুলে দেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com