শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

অবৈধ গ্যাস সংযোগ : ৭ মামলায় দেড় লাখ টাকার বেশি জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:43 am, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী ও সংগীতা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৭টি মামলায় ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের এ জরিমানা করেন। আদায়কৃত জরিমানার পুরো অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগগুলো তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অভিযানের পরিপ্রেক্ষিতে প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকার বকেয়া বিল আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় তিতাস গ্যাসের একটি দল এবং ১০ সদস্যের পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com