শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

বিরামপুরে নবীরুল হত্যার: আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঘোড়াঘাট,প্রদিনিধি
  • আপডেট সময় : 11:38 am, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দিনাজপুরের বিরামপুর দুর্গাপুর গ্রামে ইজিবাইক চালক মো. নবীরুল ইসলাম (৪০) হত্যাকা-ের প্রতিবাদে এবং মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) দুপুরে দুর্গাপুর বড় বটগাছ সংলগ্ন দিনাজপুর –গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ, যুবক, প্রবীণ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেন।

বিক্ষোভকারীরা নবীরুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নবীরুল ইসলাম। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্তকে ছিনতাইকৃত ইজিবাইকসহ গ্রেপ্তার করেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com