বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

যেকোনো মূল্যে মাদক বন্ধ করতে হবে: এমপি সেলিম রেজা

টি এম কামাল
  • আপডেট সময় : 11:32 am, বুধবার, ২২ জুলাই, ২০২৬
 সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, যেকোনো মূল্যে মাদক বন্ধ করতে হবে। তিনি মঙ্গলবার (২১ জুলাই) দুপুর বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে
কাজিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শুধু তাই নয়, আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না।
আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ রাসেল, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ দিদারুল আহসান, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এসময় আইনশৃঙ্খলা কমিটির সদস্য কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমপি সেলিম রেজা বলেন, নতুন ওসি সাহেবকে যেকোনো মূল্যে মাদক, জুয়া, চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে। তিনি মাদক ব্যবসায়ীদের গডফাদারদের আইনের আওতায় আনতে তৎপর হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com