বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:52 pm, বুধবার, ২২ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের মনে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উৎকর্ষ সাধন এবং নতুন উদ্ভাবনী শক্তির দিক উন্মোচন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সায়েন্স অ্যান্ড ফিকশন ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

ট্রিপলি বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার দেশের সুনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় এবং সাতটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একাডেমিক ভবনের হলরুমে দিনভর বর্ণাঢ্য এ আয়োজন করা হয় ।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শাহেদ আকন্দের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফ আলী, প্রফেসর এমিরেটাস অ্যান্ড এডভাইজার ডক্টর হোসেন রেজা ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com