প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪৬ পি.এম
সুন্দরগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে সভাপতি বক্তব্য রাখেন।
জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ খোকন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে আমীর মোঃ একরামুল হক, জুলাই যোদ্ধা ও এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদাত জামান জিকো, সদস্য সচিব আশানুল হক, জুলাই যোদ্ধা কামরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube