মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: সেলিম রেজা

টি এম কামাল
  • আপডেট সময় : 12:44 pm, সোমবার, ৬ জুলাই, ২০২৬
 সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, ‘আমাদের এই অঞ্চলের জনগণকে আমি আশ্বস্ত করতে চাই, বিএনপি সরকার ও আমরা নদীভাঙন রোধে সোচ্চার আছি, আমরা ভাঙনকবলিত মানুষের পাশে আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব জায়গায় ইমারজেন্সি জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধ করতে পারি।’
রবিবার (৫ জুলাই) দুপুর দুইটায় দুর্গম চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া ও চরগিরিশ এলাকা দিয়ে বয়ে চলা যমুনা নদীর ভাঙন পরিদর্শন ও
ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোস্তাফিজুর রহমান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, পিআইও আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রবিউল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, চরগিরিশ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, চরগিরিশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া, উপজেলা ও চরগিরিশ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমপি সেলিম রেজা আরো বলেন, ‘আমরা চেষ্টা করব এখানে স্থায়ীভাবে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করে এই ইউনিয়নের নদীভাঙন রোধ করে আপনাদের কীভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকার নদী, খাল এবং নদীপারের মানুষদের নিয়ে আমাদের যতগুলো নির্বাচনি আসন আছে, ম্যাক্সিমাম এমপি মহাদয়েরা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সোচ্চার আপনাদের ভালো রাখার জন্য। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com