সরকারি নির্দেশনার আলোকে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী সচেতনতার অংশ হিসেবে আজ সকালে ঢাকার সাভারের রেডিও কলোনী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে পুরো স্কুল ও কলেজ আঙিনাসহ আশপাশের এলাকায় বিস্তৃত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশার বংশবৃদ্ধি রোধে এবং ডেঙ্গুর ক্ষতিকর লার্ভা ধ্বংসে স্প্রে ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।
একই সাথে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে শিক্ষার্থীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে এক র্যালিতে অংশ নেয়। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে পুরো আয়োজনে ভূমিকা পালন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।
অনুষ্ঠানে রেডিও কলোনী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ. এম. শাহ আলম মিঞাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে স্কুল মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।