রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

জামিনে মুক্ত হয়ে ফের মাদক কারবারি মাদকসহ আটক ৫ জনকে ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 11:41 am, শনিবার, ২৭ জুন, ২০২৬
খুলনার পাইকগাছা থানা পুলিশ গোপণ সংবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাতে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর কলেজ পাড়ায় জনৈক সুভাষ চন্দ্র বিশ্বাসের ভাড়াটিয়া ইয়াবা মামলার আসামি জিএম আসলাম হোসেন এর ছেলে লিপু (৩০) ঘরে কতিপয় ব্যক্তি মাদক সেবন করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত ঘরটি ঘেরাও করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে উক্ত ঘর হতে নগর শ্রীরামপুর গ্রামের জামাল হাজার ছেলে মাহিন (২০), কাশিম নগর গ্রামের হাসান ইমাম এ-র ছেলে মর্তুজা ইমাম (৩০), নগর শ্রীরামপুর গ্রামের মৃত মোজাম্মেল এর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৩৬), নাছিরপুর গ্রামের শেখ শামসুল আলম পিন্টুর ছেলে শেখ তামিম ইসলাম (৩০) ও কপিলমুনি গ্রামের মোস্তাক গাজী ছেলে আব্দুস সালাম (২৮) এ ৫ জনকে থানা পুলিশ মাদক সেবন অবস্থায় গাজা সহ আটক করেন।
কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন। তাদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করেন। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত ভারচুয়াল প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com