বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার বাল্যবিয়ে রুখতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী বালিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন রেকর্ড রুমের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন হাওলাতি টাকার বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে হত্যা গ্রেপ্তার ৩ জন চিকিৎসা নিতে ক্লিনিকে উপস্থিত আহত হনুমান বালিয়াকান্দিতে খাদ্যে ভেজাল: দুই তিল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই: অভিযুক্ত গ্রেফতার জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ : মোমিন মেহেদী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট, প্রতিনিধি
  • আপডেট সময় : 5:02 pm, বুধবার, ১৭ জুন, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ

বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।

নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন,নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাচগছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com