শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের নাম বাদ দেওয়া রাজপথে ছাত্র-জনতা রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে যা বললেন সালাহউদ্দিন খুবিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্যান্টিনকর্মী আটক তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল “জামায়াতের সৎ ও চরিত্রবানের লেবাস খসে খসে পড়ছে”: ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি ডিবি পুলিশের হাতে গ্রেফতার গভীর রাতে অবোধ শিশুকে নির্যাতন! অভিযুক্ত ৪৫ বছরের ওলানকে পুলিশে দিল জনতা

বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 11:57 am, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধার নাম সাবিত্রী সরকার (৬৫)। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের সুশীল সরকারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ০৮ জুন সকাল আনুমানিক ৯টার সময় এই ঘটনা ঘটে। নিহত সাবিত্রী সরকার কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করার পর থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের তীব্র যন্ত্রণা এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি চরম অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে।

আজ সকালে তিনি নিজের শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে প্লাস্টিকের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তাঁর ছোট ছেলে শ্যামসুন্দর শয়নকক্ষে প্রবেশ করে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসেন এবং রশি কেটে তাঁকে নিচে নামান। তবে ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
পুলিশ ঘটনার প্রাথমিক বিবরণী নথিভুক্ত করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com