শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে একদিনে কুকুর- বিড়ালের কামড়ে ৪০জন আক্রান্ত দৌলতদিয়া পদ্মা নদীতে যৌথ অৃভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার রাজবাড়ীতে চন্দনা নদীর কচুরিপানা পরিস্কার করলেন বিএনপি নেতা আশিক ঘোড়াঘাটে বৃষ্টির পানিতে প্রাণ ফিরেছে আমনে, ভালো ফলনের স্বপ্ন কৃষকের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির বিরোধী দলের লংমার্চে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে: রাশেদ খান নেপালে বন্যায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেডিওতে সাক্ষাৎকারে যাওয়ার পথে তিউনিসিয়ায় সাংবাদিক আটক

দৌলতদিয়া পদ্মা নদীতে যৌথ অৃভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 6:08 pm, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় কারেন্ট জালসহ এক মাছ শিকারিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ-ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা ও দৌলতদিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ও নদীতীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে কারেন্ট জালসহ বাবু প্রামানিক (৫৪) নামে এক মাছ শিকারিকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া এলাকার মৃত অহেদ আলী প্রামানিকের ছেলে।
এ ছাড়া পদ্মা নদী ও নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা জালের বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে  বাবু প্রামানিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে জব্দ করা ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা জানান, পদ্মা নদীতে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com