মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

“তখন নীরব থাকেননি বাঁধন, আজ আমরা কেন?”— এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:41 am, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এনসিপি মুখ্য সমন্বয়ক পোস্টে বলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারত। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।— আজমেরী হক বাঁধন।

জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন, রাজপথে নেমেছিলেন। নীরব থাকা যখন অনেক সহজ ছিল, তখন তিনি নীরব থাকেননি।

আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। হামলার সময় তাকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না, হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি।

জুলাইয়ে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তার ও তার পরিবারের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com