পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১নং বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডসহ সমগ্র এলাকার সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রানু মিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ, ধৈর্য, মানবতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দেয়। কুরবানির এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি। এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কুরবানি কবুল করুন, সকল গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন। সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।
আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, আলোকিত হোক আমাদের প্রিয় সমাজ ও দেশ।’
সেইসাথে আগামীতে তিনি ৩য় বারের মতো পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও সেবা করার প্রত্যয় ব্যক্ত করে ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।