বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন দু’রাবের সফল ইউপি সদস্য রানু মিয়া  এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ কম তেলে রান্না করার কৌশল জেনে নিন অর্থাভাবে ফুটপাতে প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে

জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : 7:40 pm, বুধবার, ২০ মে, ২০২৬
 “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা মো. মাহবুবুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা, নিরাপদে আগুনের ব্যবহার এবং বিভিন্ন দুর্ঘটনা থেকে জানমাল রক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পরে একটি সচেতনতামূলক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com