বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

খেয়াঘাটে অতিরিক্ত টোল নেওয়া বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : 7:23 pm, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া খেওয়াঘাটে ইজারাদার কর্তৃক নদী পারাপারের জন্য জোরপূর্বক অতিরিক্ত টোল নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে আড়াইটার দিকে কাপাশিয়া ইউনিয়নের স্থানীয় জনসাধারণের ব্যানারে কাপাশিয়া ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শিশুসহ শত শত নারী-পুরুষ মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, ওই এলাকার লুৎফর রহমান, ফুল মিয়া, মজিরন বেগম, জাহানার বেগম, সালাম মিয়া, সহিদুল ইসলাম, রাজা মিয়া ও মাজেদুল ইসলামসহ ভুক্তভোগীরা।
বক্তারা বলেন, চরঞ্চলের ২০ হাজার মানুষ কাপাশিয়া ঘাট দিয়ে পারাপার হয়। চরঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বেশি করে ভারা নেওয়া হচ্ছে। যদি কেউ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে তাহলে নদীর মাঝ চরে নৌকার যাত্রীদের নেমে দেওয়ার ও অভিযোগ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে ইজারাদার কে বাতিল করার পাশাপাশি খেওয়া ঘাটটির ভাড়া কমানোর দাবি করেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ার দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com