বুধবার, ২০ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ কম তেলে রান্না করার কৌশল জেনে নিন অর্থাভাবে ফুটপাতে প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি কোথায়? দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 10:58 am, বুধবার, ২০ মে, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০-এর বেশি রানের লক্ষ্য তাড়া করাটা ‘ডালভাতে’ পরিণত করার পরিসংখ্যান চলতি আসরে শুরুর দিকেই এসেছিল। এমনকি ২২০-এর বেশি লক্ষ্য ছোঁয়ার বিগত সব আসরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের আইপিএল।

এবার সেই রেকর্ডে সবার ওপরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। আর এই রাজস্থান রয়্যালসের রান তাড়ায় বড় ভূমিকা রেখে চলেছেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল।

মঙ্গলবার (১৯ মে) আরেকটি বিধ্বংসী ইনিংস খেলার পথে কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তার বেশ কয়েকটি রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ তারকা ইউনিভার্স বসখ্যাত ক্রিকেটার ক্রিস গেইলের সঙ্গে টক্কর দিচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ক্রিকেটার আইপিএলের এক মৌসুমে (২০১২) সর্বোচ্চ ৫৯ ছক্কা মেরে রেকর্ডের খাতায় নাম লেখান। এবারের আসরে এর মধ্যেই সূর্যবংশী হাঁকিয়েছেন ৫৩ ছক্কা। গ্রুপপর্বে এখনো একটি ম্যাচ বাকি রাজস্থান রয়্যালসের, সেখানে জিতলে ম্যাচ সংখ্যা বাড়বে তরুণ এ ব্যাটারের।

এ ছাড়া আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ চারবার ১০+ ছক্কা মেরেছেন ক্রিস গেইল। সেখানে মঙ্গলবারের ম্যাচ নিয়ে তিনবার সেই নজির গড়ে গেইলের সঙ্গে টক্কর দিচ্ছেন বৈভব। কেবল চলতি মৌসুমে দুই ম্যাচে ১০+ ছক্কা হাঁকালেন বৈভব। এই রেকর্ড আছে আর কেবল ফিন অ্যালেনের (কলকাতা নাইট রাইডার্স)।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মৌসুমে (২০২৩, রাজস্থান) সর্বোচ্চ ৬২৫ রান করার রেকর্ডটি জয়সওয়ালের দখলে। ৬১৬ রান নিয়ে পরের অবস্থানে শন মার্শ (২০১৮, পাঞ্জাব)। বৈভব ৫৭৯ রানে রয়েছেন তিনে। তার সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দারুণ এক সুযোগ হাতছানি দিচ্ছে।

মঙ্গলবার জয়পুরে স্বাগতিক রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২০ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন সূর্যবংশী। ৫ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে দল। বৈভব নব্বইয়ের ঘরে কাটা পড়েন। ৩৮ বলে ৭ চার ও ১০ ছক্কায় তিনি ৯৩ রান করেন।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস সর্বোচ্চ চার ম্যাচে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড গড়ল। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে এমন জয় আছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। সব মিলিয়ে সাতবার ২০০-এর বেশি লক্ষ্য তাড়ায় জিতে তিন নম্বরে আছে রাজস্থান।

চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৯ রান করে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠে গেলেন বৈভব। মিচেল মার্শ ৫৬৩ রানে এবং হেনরিখ ক্লাসেন আছেন ৫৫৫ রানে।

আইপিএলের সর্বকনিষ্ঠ (১৫ বছর ৫৪ দিন) ব্যাটার হিসেবে বৈভব এক আসরে ৫০০ রান করার রেকর্ড গড়লেন। এর আগে ২০১৮ সালে ওই রেকর্ড গড়েছিলেন পান্ত। তখন অবশ্য তার বয়স ২০ পেরিয়ে যায়। এ ছাড়া এক আসরে ন্যূনতম ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট বৈভবের (এখন পর্যন্ত ২৩৬.৩)। এর আগে আন্দ্রে রাসেল ২০১৯ সালে সর্বোচ্চ ২০৫ স্ট্রাইকরেটে ৫০০ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com