বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী গরমে খেতে পারেন ম্যাঙ্গো চিকেন সালাদ কম তেলে রান্না করার কৌশল জেনে নিন অর্থাভাবে ফুটপাতে প্রবীণ অভিনেত্রী, উদ্ধার করল পুলিশ গোপনে নারী ফুটবলারদের ভিডিও ধারণের অপরাধে আজীবন নিষিদ্ধ কোচ চেক নারী ফুটবলের কোচ পেত্র ভ্লাখোভস্কিকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম বড় পতনে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি কোথায়? দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 10:34 am, বুধবার, ২০ মে, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক দুইটি অভিযানে মোট ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম ঘটনায় বালিয়াকান্দি উপজেলার বড় ঘি কমলা গ্রামে অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিজ দখলীয় বসতঘরে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত মনোয়ার মন্ডলের ছেলে।
অপর অভিযানে বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামে অভিযান চালিয়ে মোঃ আমিরুল ইসলাম (৩৯) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার নিজ দখলীয় বসতঘরে দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আমিরুল ইসলাম সবদাল জোয়ার্দ্দারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাসহ দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com