মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিতর্কে কৃতি শ্যানন, এবার কী কারণ লম্বা চুল ছেঁটে নতুন লুকে হালান্ড নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম নুসরাত হত্যা : হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ আসামির যাবজ্জীবন, খালাস ১০ জন

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর আভাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:45 am, বুধবার, ২০ মে, ২০২৬

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ছোট ও মাঝারি নৌযানগুলোকে ঝড়ের সময় সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com