বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 7:21 pm, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি  উপজেলায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে এ মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধরী মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মীরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার,  উপজেলা কৃষি  অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুৃ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com