মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু প্রথম ওভারেই তাসকিনের উইকেট শেষ সেশনে ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্কে কাজিপুরে যমুনা পাড়ের মানুষ কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৩ লাখের বেশি উদ্বৃত্ত পশু রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন

মনিরুল ইসলাম মিন্টু, কাউনিয়া রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : 4:34 pm, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলার ধুমনদী এবং কুর্শা ইউনিয়নে ৮.৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্ম সৃজন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে হারাগাছ ইউনিয়নে ধুমনদীর ৩.৭ কিলোমিটার এবং কুর্শা ইউনিয়নের সিঙ্গিমারি দোলায় ৪.৭ কিলোমিটার এলাকার খাল খননের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার ভুমি অঙ্কন পাল, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল হাসান, হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ প্রমূখ।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানাগেছে, দুটি প্রকল্পে ৫৪০ জন শ্রমিক ৫শ টাকা দিন মজুরি হিসেবে ৪৩ দিন কাজ করবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com