
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলার ধুমনদী এবং কুর্শা ইউনিয়নে ৮.৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্ম সৃজন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে হারাগাছ ইউনিয়নে ধুমনদীর ৩.৭ কিলোমিটার এবং কুর্শা ইউনিয়নের সিঙ্গিমারি দোলায় ৪.৭ কিলোমিটার এলাকার খাল খননের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার ভুমি অঙ্কন পাল, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল হাসান, হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সূত্রে জানাগেছে, দুটি প্রকল্পে ৫৪০ জন শ্রমিক ৫শ টাকা দিন মজুরি হিসেবে ৪৩ দিন কাজ করবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com