সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ হরমুজ প্রণালী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক ডাকছে যুক্তরাজ্য-ফ্রান্স ১২০ রানে এগিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেফতার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি সেলিম রেজা কাজিপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উত্তম কৃষি চর্চা নিশ্চিতে জয়পুরহাটের কালাইয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সুন্দরগঞ্জে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

ঘোড়াঘাটের কাব্যজগতে উজ্জ্বল সম্ভাবনা কিশোরী জান্নাতুন ফেরদৌসী

আজহারুল ইসলাম ষাথী ঘোড়াঘাট
  • আপডেট সময় : 4:13 pm, সোমবার, ১১ মে, ২০২৬


দিনাজপুরের ঘোড়াঘাটে কাব্যজগতে উজ্জ্বল সম্ভাবনা বিস্ময় তৈরি করেছেন জান্নাতুন ফেরদৌসী (১৬) বছর বয়সী এক কিশোরী। মলাটবন্দি বইয়ের ঘ্রাণ আর শব্দের কারুকাজে মুগ্ধ হয়ে থাকা কিশোরী জান্নাতুন ফেরদৌসী ইতোমধ্যেই কাব্যজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে বিস্ময় জাগিয়েছেন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর গ্রামের জান্নাতুন ফেরদৌসী বর্তমানে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি নিয়মিত লিখে চলেছেন কবিতা। অল্প বয়সেই তাঁর লেখায় ফুটে উঠছে প্রকৃতি, জীবনবোধ ও দেশপ্রেমের নানা দিক, যা ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছে।

অমর একুশে বইমেলাসহ বিভিন্ন কাব্যসংকলনে তাঁর প্রায় ১৫০টি কবিতা স্থান পেয়েছে। এছাড়া ৮ থেকে ১০টি একক ও যৌথ কাব্যগ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে, যা সাহিত্যপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

শৈশব থেকেই শব্দের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন জান্নাতুন। তিনি জানান, পরিবার ও শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণাই তাঁকে এই পথচলায় এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তাঁর কাছে কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, বরং মনের গভীর অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম।

জান্নাতুনের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এই বয়সে জান্নাতুনের সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়।। তিনি আরো বলেন, জান্নাতুন একদিন জাতীয় পর্যায়ে বড় সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। সে আমাদের বিদ্যালয়ের গর্ব। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমরা আশাবাদী।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জান্নাতুন জানান, তিনি বাংলা সাহিত্য নিয়ে আরও গভীরভাবে কাজ করতে চান। তাঁর লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, মানবিকতা ও জীবনের নানা দিক তুলে ধরার স্বপ্ন দেখেন তিনি।

বর্তমানে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি নতুন কবিতার পা-ুলিপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এই উদীয়মান কবি। স্থানীয়দের বিশ্বাস, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে জান্নাতুন ফেরদৌসী একদিন দেশের সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com