মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত উদ্ভাবন নির্ভর শিল্প উন্নয়নের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিতর্কে কৃতি শ্যানন, এবার কী কারণ লম্বা চুল ছেঁটে নতুন লুকে হালান্ড নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম নুসরাত হত্যা : হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ আসামির যাবজ্জীবন, খালাস ১০ জন

প্রথম ওভারেই তাসকিনের উইকেট

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:40 pm, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মিরপুর টেস্ট জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

প্রথম ওভারের শেষ বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ২ রানে সাজঘরে ফিরেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। ফলে ৪ ওভারে ১ উইকেটে ৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতিতে যায় পাকিস্তান। ৯ উইকেট হাতে নিয়ে আরও ২৬২ রান করতে হবে পাকিস্তানকে।

এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন। 

পঞ্চদ দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। 

এছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মোমিনুল হক ৫৬ রানে আউ হন।  

পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন। 

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com