বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:10 pm, শনিবার, ১৩ জুলাই, ২০২৪

গফরগাঁওয়ে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে গফরগাঁও প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ঢালী জুবায়ের ইবনে শামসের সভাপতিত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, দৈনিক যুগান্তর গফরগাঁও উপজেলা প্রতিনিধি তফাজ্জল হোসেন, গফরগাঁও প্রেসক্লাব সহসভাপতি মো. আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর আরশাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক ফকিরের মতিন, হুমায়ুন কবীর টিটু, মাজাহারুল ইসলাম মিথুন, যুগান্তর স্বজন তসিলম ঢালী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গফরগাঁও পৌরশহরের ইশা আতুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক মাওলানা মো. তাফাজ্জল হুসাইন। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com