সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প সত্যনিষ্ঠ সাংবাদিকতা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : রিজভী সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাগ্যে এবার কি আছে! সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি মিষ্টির শূন্য আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত রাজবাড়ীতে টাপেন্টাডলসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণ উপহার

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : 2:20 pm, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’

সোমবার (২৬ অক্টোবর) ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে আইজিপিকে এ কথা বলতে শোনা গেছে। রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এমন বক্তব্য দেন আইজিপি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা কবে দেশে আসবেন, এটা পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা তৈরি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। সংবিধান অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে দিন।
আমাদের সদস্যরা কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, তখন আপনারা প্রশ্ন তুলতে পারেন। প্রকৃতপক্ষে সমাজে যেসব ঘটনা ঘটছে, সেগুলো প্রতিকারে আমরা সবাই মিলে কাজ করি।’

এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। সেই সঙ্গে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান আইজিপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com