বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ঈশ্বরগঞ্জে ১৪ বছর আগে নিখোঁজ এক ব্যক্তির লাশের সন্ধানে খোড়া হলো মাটি

মো. সাখাওয়াত উল্লাহ (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি):
  • আপডেট সময় : 11:17 am, বুধবার, ৩ জুলাই, ২০২৪

১৪ বছর আগে নিখোঁজ মো. নুরুজ্জামান নামক এক ব্যক্তির লাশের খোঁজে মাটি খুঁড়াখুঁড়ি করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের উমনাথপুর গ্রামে নিখোঁজের বড় ভাই আনিসুর রহমানের শ্যালক শরিফুল ইসলামের বাড়িতে এই খুঁড়াখুঁড়ি করা হয়। প্রথম ধাপে ৩০ জুন রবিবার বিকাল থেকে রাত প্রায় ১০টা অবধি মাটি খুঁড়াখুঁড়ি করে ব্যর্থ হয়ে পরদিন সোমবার দুপুরে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুনরায় খুঁড়াখুঁড়ির কাজ শুরু হয়। তবে প্রায় পাঁচ ঘন্টা খুঁড়াখুঁড়ি করেও লাশের কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির বড় ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনিসুর রহমান জানান, তার নিখোঁজ ভাই ২০১০ সালের ৮ জানুয়ারি তার(আনিস) শ্যালক শরিফুল ইসলামের সাথে মোবাইলে কথা বলে বাড়ি থেকে বের হয়ে উচাখিলা বাজারে যান। তারপর তার ভাই আর বাড়িতে ফেরত যাননি। নিখোঁজের ঘটনায় তখন থানায় একটি জিডি করা হয়েছিল বলেও জানান তিনি। নিখোঁজ হওয়ার সময় নিখোঁজ নুরুজ্জামানের বয়স ছিল ২৬ বছর।
সম্প্রতি তার (আনিস) শ্যালক শরিফুল ইসলাম কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে জানায়, অভিযুক্ত ব্যক্তিরা নিখোঁজ নুরুজ্জামানকে হত্যা করে তার বাড়ির সামনের পুকুর পাড়ের মাটিতে গর্ত করে লাশ পুতে রেখেছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মাটি খোঁড়ে লাশ উদ্ধারের উদ্যোগ নিয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাটি খোঁড়া দেখতে আশেপাশের কয়েক গ্রাম থেকে বহু লোক এসে ঘটনাস্থলে ভীড় জমায়। উৎসুক জনতার চোখেমুখে পরিলক্ষিত হয় চাপা আতঙ্কের ছাপ।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় ২০১০ সালে ঈশ্বরগঞ্জ থানায় এন্ট্রি করা একটি জিডির প্রেক্ষিতে মাটি খোঁড়ে নিখোঁজ ব্যক্তির লাশের সন্ধান করা হচ্ছে। তবে দুইদিন যাবত মাটি খোঁড়ার পরও নিখোঁজ সেই ব্যক্তির মরদেহের কোন সন্ধান পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com