বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ঈশ্বরগঞ্জে বাস ও পিক-আপ সংঘর্ষ: আহত অন্তত ১০

মো. সাখাওয়াত উল্লাহ (ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ):
  • আপডেট সময় : 8:47 pm, শনিবার, ২৯ জুন, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। শনিবার সকাল আনুমানিক ১০:৪৫ ঘটিকার সময় ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলাধীন আঠারবাড়ি থেকে ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাস একই উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি মাছের ড্রামবর্তী পিক-আপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিক-আপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিক-আপের চালক ও হেলপারসহ আরো এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়াও আরো কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দূর্ঘটনার সময় বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল এবং রং সাইডে ছিল। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনায় গুরতর আহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পারতীতলা গ্রামের ফয়জুল হকের ছেলে নজরুল ইসলাম (৪০), একই উপজেলার নয়ন মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) এবং একই উপজেলার আটাতার গ্রামের আরশাদ আলীর ছেলে আশরাফুল (২৬)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com