বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারকে আ. লীগ থেকে বহিষ্কারের দাবি

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 5:26 pm, শনিবার, ২৯ জুন, ২০২৪

ভালো মানের আইসক্রিম বিক্রি করার কথা বলে এক ব্যবসায়ীকে ময়মনসিংহের নান্দাইলে এনে মারধর করে চার লাখ সাত হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতারকচক্র।
গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে শনিবার ছয় প্রতারকের বিরুদ্ধে মামলা নেয়। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোকানীটুলা গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে নুরুল আমীন (৪২) নিজ এলাকার পোলার আইসক্রিমের ডিলার।
জেলার বিভিন্ন উপজেলার বাজারে পোলার আইসক্রিম এবং স্থানীয়ভাবে তৈরি আইসক্রিম বিক্রি করে থাকেন তিনি। এরই মধ্যে পরিচয় হয় একই কম্পানির গাড়িচালক জাকিরের (৩০) সঙ্গে। জাকির নুরুল আমীনকে জানান, তার পরিচিত একজন আইসক্রিম ব্যবসায়ী আছেন ময়মনসিংহের নান্দাইলে। তিনি সেখানে উন্নতমানের আইসক্রিম তৈরি করেন।
বড় কারখানাও আছে। গুণেমানে আইসক্রিম ভালো হলেও দাম সাধ্যের মধ্যে। তার সঙ্গে তাকে ব্যবসা করার জন্য প্রস্তাব দেন জাকির। এই প্রস্তাবে রাজি হয়ে আইসক্রিম আনতে দিনক্ষণ ঠিক হয়।
এ অবস্থায় গত বৃহস্পতিবার নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বন্দেরপাড়ায় নুরুলকে নিয়ে যান জাকির। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সুমন মিয়া (২৫), মাখন মিয়া (৩৮), রাসেল মিয়া বাবু (২৮) ও শরীফ মিয়া (২৭)। পরে তারা নুরুল আমীনের কাছ থেকে জোর করে চার লাখ সাত হাজার টাকা ও মোবাইল ফোনসেট হাতিয়ে নিয়ে মারধর করেন। এক পর্যায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাঁকে তাড়িয়ে দেন। পরে তিনি এলাকার লোকজনের কাছে বিচার চাইলেও কোনো কাজে আসেনি।
ঘটনা জানতে পেরে পুলিশ ওই দিনই ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।
নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, প্রতারণার শিকার ব্যবসায়ী নুরুল আমীনকে ডেকে এনে অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত শরীফ, বাবু ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com