ময়মনসিংহের ভালুকায় তানজিয়া নামের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে বাস হেল্পার পলাশ চন্দ্র দাস (৩৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মুক্তাগাছার চক নারায়নপুরের গ্রামের কালি চরন দাসের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাবিব কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় কমপক্ষে আরো ১০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের মাঝে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী তানজিয়া নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ওই বাসের হেল্পার পালাশ চন্দ্র দায় বাসচাপা পড়ে ঘটনাস্থইে নিহত হন।
ওই ঘটনায় কমপক্ষে আরো ১০জন আহত হয়েছেন। খবর পয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং আহত একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ তাদের হেফাজতে রাখা হয়েছে।