বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 6:01 pm, বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত ছেলের জীবন বাঁচাতে গিয়ে মা ছেলে দুজনেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টায় উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বারবারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।
শিমুল রাশিয়ার একটি মেডিক্যাল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
আবুল কাশেম জানান, দুপুর ২টার দিকে শিমুল পুকুরে পানি সেচ দিতে গিয়ে বৈদ্যুতিক মটর চালুর সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। খোঁজ পেয়ে শিমুলকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাপিয়ে পড়েন তার মা শিরিনা বেগম। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যান।
পরে স্বজনরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com