বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৩

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 1:49 pm, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নেত্রকোনায় সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানে শহরের রাজুরবাজার এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। জব্দকৃত ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা সদরের চকপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে মো. মাসুম মিয়া, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া ও পূবাইল থানার হারবাইত গ্রামের মৃত বারেক মিয়া ছেলে বাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আবুল কালাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com