বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ট্রাক-নৌকার সমর্থকদের সংঘর্ষে আহত ১২, পুলিশের ফাঁকা গুলি

জামালপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 4:03 pm, রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে দুই ভোটকেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকার এজেন্টসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়েছে।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।
তাঁরা হলেন নৌকার এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আর বেলা ১১টার দিকে লারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
পরে বেলা ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবারো এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে।

বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জানান, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com