বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

গফরগাঁওয়ে সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 6:45 pm, শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসতঘরের বারান্দায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে। তবে শনিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শারমিন আক্তার বকুল (৪৩) মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হকের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
নিহতের মেয়ের জামাতা, যুবলীগ নেতা মামুন ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় গৃহবধূ বকুল বসতঘর থেকে বারান্দায় পা ফেলতেই বিষাক্ত সাপে কামড় দেয়। পরে স্বজনরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যান। ঝাঁড়ফুকের মাধ্যমে উন্নতি না হওয়ার রাত সাড়ে ১১টায় দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসা শেষে রাতেই বাড়িতে ফিরে আসে। কিন্তু পরে অবস্থায় অবনতি হলে আজ শনিবার সকাল ৮টার দিকে গৃহবধূকে পুনরায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com