মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ঝামেলা কিনে লাখপতি ময়মনসিংহের সায়েম

ময়মনসিংহ সংবাদদাতা
  • আপডেট সময় : 1:01 pm, রবিবার, ১৫ মে, ২০২২

তিনি অন্যের ‘ঝামেলা’ কিনেই লাখপতি! তাঁর দোকানের নাম ‘মেসার্স ঝামেলা কিনি’। যে ঝামেলা সকলের কাছে অস্বস্তির, যা থেকে অব্যাহতি চান সকলেই, তাই নাকি এই মানুষটার ভাগ্য ফিরিয়েছে, তাতেই লক্ষ্মীলাভ-সংসার-ঘর-বসতি।

ভদ্রলোকের নাম সায়েম আহমেদ।বাংলাদেশের ময়মনসিংহে (Mymensingh) একটি দোকান রয়েছে তাঁর। ওই দোকানেরই আশ্চর্য নাম ‘মেসার্স ঝামেলা কিনি’। স্বভাবতই প্রশ্ন ওঠে, সায়েমের দোকানের এমন আজব নাম কেন? এই বিষয়ে জবাব দিয়েছেন দোকানের মালিক নিজেই। তিনি জানান, ঘরে নতুন আসবাব এলে পুরনো আসবাবপত্র ‘ঝামেলা’য় পরিণত হয় মানুষের কাছে। কারণ নতুনের পাশে পুরনোর আর তত কদর থাকে না। ফলে তখন তা অবহেলার জিনিসে পরিণত হয়। এই আসবাবই স্বল্পমূল্যে কিনে নেন সায়েম। এরপর তা মেরামত করে ফের বেচে দেন। আর তাতেই মাস গেলে লাখ টাকা আয় করছেন ‘ঝামেলা’ ব্যবসায়ী সায়েম আহমেদ।

[আরও পড়ুন: দোকানের বাইরে পাহারায় মুণ্ডহীন নিরাপত্তারক্ষী! কীভাবে সম্ভব? ছবি দেখে তাজ্জব নেটদুনিয়া]
সায়েম জানিয়েছেন, শুরুতে একাই কাজ শুরু করলেও এখন তাঁর দোকানে সাত-আট জন কর্মচারী রয়েছেন। তাঁদের মাসে ১০ হাজার টাকা করে বেতন দেন তিনি। পুরনো আসবাব বেচে প্রতিদিন ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করেন। সব মিলিয়ে ‘ঝামেলা’র ব্যবসার ক্রমশই বাড়বাড়ন্ত হচ্ছে বলেই দাবি। কিন্তু অনেকেরই প্রশ্ন দোকানের এমন সুন্দর নাম কীভাবে মাথায় এল সায়েমের?

ঢাকার একটি সংবাদ মাধ্যমকে সায়েম জানিয়েছেন, দোকানের নাম ঠিক করতে নাকি দুই থেকে তিন মাস সময় লেগে গিয়েছিল তাঁর। বলেন, “একসময় মনে হয়েছিল পুরনো আসবাব অনেকের কাছেই ঝামেলা হয়ে দাঁড়ায়। আর সেই ঝামেলাই আমি কিনব ঠিক করি। তার পরই সেই শব্দের সঙ্গে সাযুজ্য রেখে দোকানের নাম দিলাম ‘ঝামেলা কিনি’।” সায়েমের ঝামেলার দোকান সামাজিক মাধ্যমেও জনপ্রিয়। সেখান থেকেও নিয়মিত পুরনো আসবাবের সওদা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com