শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

দেশের জন্যে বঙ্গমাতার অবদান চিরস্মরণীয়—শেখ শাহ আলম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:26 pm, শনিবার, ৩০ মার্চ, ২০১৯

টি এম কামাল ॥

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট গীতিকার ও সুরকার শেখ শাহ আলম। তিনি সিএনআই নিউজকে বলেছেন তার এই সংস্থা গঠনের পূর্বাপর ঘটনা।


সিএনআই নিউজ ॥ আচ্ছালামু আলাইকুম।
শেখ শাহ আলম ॥ ওয়ালাইকুমুস সালাম।
সিএনআই নিউজ ॥ আমরা জানি আপনি সম্প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোট গঠন করেছেন। বক্সমমাতা সম্পর্কে কিছু বলুন।
শেখ শাহ আলম ॥ জাতি গঠনে স্বপ্নচারি মানুষ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের এনে দিয়েছে বাংলা নামের দেশ। আর বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তার পাশে থেকে যিনি সর্বদা শক্তি ও সাহস যুগিয়েছেন তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। এই মহীয়সী নারী আমৃত্যু নিভৃতে থেকেই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার সেই অবদান চিরদিন সবার নিকট স্মরণীয় হয়ে থাকবে।
সিএনআই নিউজ ॥ এমন সিদ্ধান্তে পেছনের কথা কিছু বলবেন কি?
শেখ শাহ আলম ॥ দেখুন আমরা এখনও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে চলেছি। কিন্তু সমাজের খেটো খাওয়া সাধারন মানুষ সেই বিষয়টি কিছু জানলেও বঙ্গমাতার অনেক কথাই তাদের অজানা। এ কারণে বঙ্গমাতার সেই কীর্তিগাঁথা সংস্কৃতি এবং সমাজ সেবার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব একই বৃন্তের দুটি ফুল। গুণী এই মানুষদের যাপিত জীবনের সুগন্ধী ছড়িয়ে দেশ এবং জাতিকে একই সূত্রে গেঁেথ জননেত্রি শেখ হাসিনার দেখানো স্বপ্নের পথে হাটঁতে চাই আমরা সবাই। জাতির পিতার প্রিয়তমা রেনু ছিলেন আমৃত্যু ছায়া সঙ্গী। এই দুজনেরই ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর পাশে ছিলেন। বৃটিশ ভারত থেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান আর স্বাধীন বাংলাদেশের অভ’্যদয়ে বঙ্গবন্ধুর সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে তিনি ছিলেন অন্তরালের বীরসেনানী।
সিএনআই নিউজ ॥ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি?
শেখ শাহ আলম ॥ বঙ্গমাতার জন্যে বই প্রকাশনা, সংগ্রহশালা, গবেষণাকর্ম, প্রতিবছর তার নামে সমাজের নানা বিষয়ে অসামান্য অবদান রাখা মানুষদেরকে পুরস্কার প্রদানসহ নানা বিয়য় নিয়েই এগুতে চাই। কেবলতো শুরু হচ্ছে। সামনে আরও বড় পরিসরে চিন্তা-ভাবনা করা যাবে। দেখুন, জীবনের চরম মুহূর্তে সিদ্ধান্ত নিতে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন, অভয় দিয়েছেন, এগিয়ে চলার মন্ত্র দিয়েছেন এই বিদূষী নারী। অথচ তিনি প্রকাশ্যে আসেননি কখনোই। নিভৃতচারী অসামান্য অবদান রাখা বঙ্গবন্ধুর আদরের রেণুকে বাঙালী ভুলে যেতে পারে না। তাই বঙ্গমাতা সাংস্কৃতিক জোট গঠন করে তাকে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করে যাচ্ছি। বঙ্গমাতার কর্মময় জীবন, সংগ্রাম এবং সমাজ সেবার অন্যান্য দিকগুলো বর্তমান প্রজন্মের কাছে আমরা নানাভাবে তুলে ধরতে চাই।
সিএনআই নিউজ ॥ এই সংগঠনের রূপরেখা কেমন হবে ?
শেখ শাহ আলম ॥ দেখুন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট একটি অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। দেশেপ্রেমিক সংস্কৃতিবান মানুষদের সংগঠন এটি। তবে এখনও কমিটি গঠনের কাজ চলছে। কেন্দ্রিয়, জেলা ও উপজেলা সর্বস্তরেই আমাদের কমিটি গঠিত হবে ইনশা আল্লাহ।
সিএনআই নিউজ ॥ কমিটিতে কারা কারা থাকতে পারেন?
শেখ শাহ আলম ॥ কমিটির সবাই নিজের অবস্থানে পাকাপোক্ত এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। প্রধান উপদেষ্টা সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম, উপদেষ্ঠা মোজাফ্ফর হোসেন পল্টু, মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রির ডেপুটি সেক্রেটারি শাহ আলম, কেন্দ্রিয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক. ফরিদা আকতার, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সোহেল আজাদ চৌধুরী, সেতুমন্ত্রি ওবায়দুল কাদের এর আইন বিষয়ক সম্পাদক মারুফ মোর্শেদ রানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ সবুজ, কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় সবাই এই সংগঠনের সাথে রয়েছে।
সিএনআই নিউজ ॥ আপনাদের সংগঠনের কোন থিম সং রয়েছে কি?
শেখ আলম আলম ॥ হ্যাঁ। আমি নিজে ইতোমধ্যে বঙ্গমাতাকে নিয়ে চারটি গান লিখেছি এবং সুর করেছি, সঙ্গীতায়োজন, ভিডিওধারণের কাজ শেষ। এখন এডিটিং এর কাজ চলছে। আশা করছি বৈশাখে রিলিজ হবে। আর এই চারটির মধ্য থেকে সবার সম্মতিক্রমে একটিকে থিমসং হিসেবে নেয়া হবে।
সিএনআই নিউজ ॥ আপনাকে অনেক ধন্যবাদ।
শেখ শাহ আলম ॥ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সমস্ত কর্মকান্ড প্রকাশের জন্যে আপনাকে সহ সিএনআই নিউজ এর সম্পাদক, বার্তা সম্পাদক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্যে নিরন্তর শুভ কামনা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com