মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

ছবি তুলতে গিয়ে তলিয়ে গেলেন ২ যুবতী (ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:00 pm, রবিবার, ১০ মার্চ, ২০১৯

অনলাইন ডেস্ক : বিকিনি পরে সমুদ্রে স্নান করবেন, আর এমন মুহূর্ত ক্যামেরা বন্দি করবেন না তাও কি হয়? নাহলে তো সোশ্যাল মিডিয়ায় কাউকে জানানোই হবে না, কীভাবে ফেনিল সাগরে শরীরী ভঙ্গিমায় উষ্ণতা ছড়িয়েছিলেন। এমন মনোভাব নিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ঢেউয়ের সামনে ক্যামেরায় পোজ দিয়েছিলেন এক যুবতী। আর ইনস্টাগ্রামে আপলোড করার জন্য তাঁর নিখুঁত ছবি তোলায় চেষ্টা করছিলেন অন্যজন। ফল? যা হওয়ার তাই হল। ভয়ংকর এক ঢেউ এসে তাঁদের সঙ্গে করে নিয়ে চলে গেল সমুদ্রের গভীরে। ডেভিলস টিয়ার। বালির লেম্বোনগান দ্বীপের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানেই হাতে ক্যামেরা নিয়ে বিকিনিতে হাজির হয়েছিলেন দুই মহিলা। এমন মনোরম এলাকায় ঘুরতে আসায় স্বাভাবিকভাবেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন তাঁরা। কিন্তু পরিণতি যে এমন ভয়ংকর হবে, তা স্বপ্নেও ভাবেননি দুই বান্ধবী। একড়ো-খেবড়ো পাথরের উপর গিয়ে দাঁড়ান দু’জন। প্রতি মুহূর্তেই সেখানে আছড়ে পড়ছিল ঢেউ। কিন্তু তাতে কী? ইনস্টাগ্রামের জন্য তো ভাল ছবি চাই। যাকে বলে পিকচার পারফেক্ট। বিকিনি পরিহিতা এক যুবতী সেই পিছল পাথরের উপর দাঁড়িয়েই ক্যামেরার দিকে পোজ দেন। আর অন্যজন তাঁর ছবি তুলতে থাকেন। বান্ধবীর সঙ্গে তাঁর পিছনের ঢেউটিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন। যে ঢেউ আছড়ে পড়ে তাঁদের গায়ে। যে যাত্রায় কোনওক্রমে বেঁচে যান তাঁরা। কিন্তু তার পর মুহূর্তে আরও বড় ঢেউ টেনে নিয়ে চলে যায় উভয়কেই। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে ডেভিলস টিয়ারে উপস্থিত অন্যান্য পর্যটকরা কিছুই করতে পারেননি। তবে তাঁদেরই একজনের মোবাইল ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাল ছবি পোস্ট করার পাগলামি দিনদিন বেড়েই চলেছে। পারফেক্ট ছবি পেতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না অনেকেই। এই যেমন সম্প্রতি পর্তুগালের এক দম্পতি শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে ট্রেনে ভ্রমণ করার সময় একটি ছবি তুলতে ট্রেনের বাইরে ঝুলে পড়েছেন। ট্রেন তখন এগিয়ে চলেছে একটি ব্রিজের উপর দিয়ে। যার নীচে গভীর খাদ। আর এক পাশে পাহাড়। ছবি হিসেবে তা অনবদ্য হলেও এমন ঝুঁকিপূর্ণ ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছিলেন। এবার বালিতে ঢেউয়ের সামনে পোজ দিয়ে হারিয়ে গেলেন দুই বান্ধবী।

আরো পড়ুন: –


ফ্ল্যাট থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার


ফলের রসে বিষ মিশিয়ে স্বামীকে খুন স্ত্রী গ্রেপ্তার


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com