শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

তোফাসানি দেশে অনলাইন গণমাধ্যমের জনক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:59 am, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

tofa-sনাজিম উদ্দিন মামুন, চিফ রিপোর্টার: বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের প্রতিষ্ঠালগ্নের ব্যক্তিত্ব তোফাসানি।২০০৫ সালে এ দেশে অনলাইন গণমাধ্যমের কথা যখন কেউ চিন্তা করতেননা, ঠিক সে সময় তিনি নিরলস পরিশ্রম করে এ মাধ্যমকে সামনে তুলে ধরেন। সে সময় বিডি নিউজ নামে আরো একটি অনলাইন পোর্টালের জন্ম হয়। যে কারনে তোফাসানিকে বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের জনক বলা হয়।

অনলাইন গণমাধ্যম নিয়ে কথা বলেন ঢাকার ক্রাইম নিউজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং সিএনআই নিউজ ও সিএনআই ওয়ার্ল্ডের প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফাসনি।

তিনি বলেন,  “ অনলাইন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে তিরস্কার করা হয়েছে। বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা অনেক তিরস্কার করেছেন। সংবাদ সংগ্রহ করতে গেলে আমাকে আলাদা করে দেখা হ’ত। আমি কষ্ট পেতাম, কাঁদতাম, এর পরেও আমি আমার লক্ষ্যে অটুট থেকেছি। ”

তিনি জানান, ২০০৫ সালে একটি ইডিজিই মডেমের মাধ্যমে ডেস্কটপে কাজ শুরু করি। শুরু থেকেই বিভিন্ন পত্রিকার সাথে আলাপ করে দেশ-বিদেশের সংবাদ নিয়ে এজেন্সী সার্ভিস দিতে থাকি। আমার অফিসে প্রিন্টার ছিলনা। অনেক পত্রিকাও ই-মেইল থেকে নিউজ ডাউনলোড করতোনা। তখন থেকে কাগজে হাতে লিখে ফ্যাক্সে নিউজ সার্ভিস পাঠাতাম। দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, জনতা, রূপালী দেশ, সমাচার, খবর, বাংলাবাজারসহ তখন বাজারে থাকা অসংখ্য পত্রিকার সহযোগীতার কথা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। এসব পত্রিকা আমার প্রেরণার উৎস। যখন পত্রিকায় নিউজ প্রকাশ হ’ত, তখন চোখে পানি চলে আসতো। আনন্দ অশ্রু। এভাবে শুরু পথ চলা।

পিএইচ পিতে একটি নিউজ পোর্টাল করি। এজেন্সীর সংবাদগুলো পোর্টালে আপলোড করতে থাকি। কেউ দেখেনা। বাইওে গেলে সবাই আমাকে নিয়ে তিরস্কার করতো। লজ্জা পেতে হত অনেক অনুষ্ঠানে শত লোকের সামনে। যেন মূল্যহীন একজন মানুষ আমি। প্রথমে ক্রাইম নিউজ ইন্টারন্যাশনালের ব্যানারে “সিএনআইডটকমডটবিডি” নামে একটি পোর্টাল করি। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানীতে রূপান্তর হলে প্রতিষ্ঠানের এবং নিউজ পোর্টালের নামে কিছু পরিবর্তন আসে। “সিএনআইনিউজ২৪ডটকম” নামে আবারো শুরু হয় নতুন করে পথচলা। পুলক দাদা আর মুন্না আমাকে সেই থেকে সহযোগীতা করেছে। এরা না থাকলে হয়তো আমার প্রতিষ্ঠানটিই হতোনা। তারাও কম যন্ত্রনা সহ্য করেনি। অনেক সাংবাদিক সবন্ধুরা আমাদের নিয়ে পত্রিকায় মিথ্যে সংবাদ পরিবেশন করেছেন। নানাভাবে হয়রানী করেছেন। তবুও থেমে থাকিনি। একাগ্রতা আর ধৈর্য্যের কঠিন পরীক্ষার পথ পাড়ি দিয়ে অনলাইন নিয়ে আজ ১৪ বছর অতিক্রম করতে চলেছি। এই যাত্রা অল্প সময়ের নয়।

আজ যখন দেখি মোবাইল ফোনে ব্রাউজ করে কেউ সংবাদ পরেন, আমার সাংবাদিক বন্ধুরা সংবাদ প্রকাশের আমাকে অনুরোধ করেন অথবা অসনলাইনে কাজ করতে গিয়ে তারা গর্ব বোধ করেন, তখন মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজ অনলাইন একটি শক্তিশালী মাধ্যম। দ্রত সংবাদ প্রকাশ করার একটি ক্ষেত্র। আমাদের সময়ে কয়টা অনলাইন ছিল জানিনা, তবে এখনকার মত এত এত স্বাধীনতা আর অনলাইন পোর্টাল ছিলনা। যারা এই মাধ্যমকে কলুষিত করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যান।

জানিনা আগামী দিনে অনলাইন নিউজ পোর্টাল কতদূর যাবে। আবার এই যাওয়ার গতি আমার মাপার ভাগ্য হবে কিনা ! তবে মরে গেলেও আমি স্বার্থক। আমি অগ্রজ। অন্তত: এই শান্তনা আমার একান্তই।

তোফাসানি আরো বলেন, আমার অনেক সৃষ্টিকে কপি করে ব্যবহার করা হচ্ছে। এতে আমি আনন্দিত। কারণ, আমি তথ্য প্রযুক্তিকে সংবাদকর্মী ও মানুষের মাঝে পৌঁছে দিতে পেরেছি। জীবনের শেষ অবধি সৃষ্টি করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই প্রতিভাবান পুরুষ।

উল্লেখ, তোফাসানি ১৯৮৪ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে চাকরী করতেন তিনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান পরিচালনার পাশপাশি তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com