বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

অবশেষে পাওয়া গেল সাকিব-কন্যা অব্রির ছবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:09 pm, রবিবার, ৮ মে, ২০১৬

 একমাত্র কন্যার বয়স ছয়মাস হলো। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব আল হাসান কন্যা আলায়না হাসান অব্রির দেখা মেলেনি এতোদিন। লাখো সমর্থক উৎসুক ছিল তাকে এক নজর দেখার জন্য। সাকিব নিজেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই দেখা মিলবে তাদের রাজকন্যার।

তবে ফেব্রুয়ারিতে না হলেও, মে মাসে দেখা পাওয়া গেল সাকিব-কন্যার ছবি। অব্রির ছবি দেখালেন সাকিব নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার সন্ধ্যায় সাকিব তার অফিশিয়াল ফ্যান পেজে কন্যা অব্রির ছবি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারিনা যখন আমাদের মেয়ে আলায়না হাসান অব্রি, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’

এর আগে, দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। গেল বছরের ২৭ জুলাই জানা গিয়েছিল, বাবা-মা হতে চলেছেন এই দম্পতি। তখন থেকে তাদের সাথে সাথে তাদের ভক্ত-সমর্থকরাও প্রতীক্ষার প্রহর গুনছিল। এরপর গেল বছরেরই নভেম্বরের আট তারিখ পৃথিবীর আলো দেখে সাকিব কন্যা আলায়না হাসান অব্রি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com