বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে

মা দিবসে সাকিব-মুশফিকের বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:50 pm, রবিবার, ৮ মে, ২০১৬

আজ বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়। যদিও একটি বিশেষ দিনে মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে দীর্ঘদিন ধরে এই দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বিশ্বের সকল মায়েদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আম্মা ও শিশিরকে মা দিবসের শুভেচ্ছা। মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কতটা স্পেশাল তা একদিনে বোঝানো সম্ভব না, পৃথিবীর সকল মায়েদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালোবাসা’।

অন্যদিকে, ফেসবুকে মুশফিক লিখেছেন, ”মানুষ বলে প্রথম দেখায় নাকি ভালোবাসা হয় না, কিন্তু পৃথিবীতে এসে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালোবাসতে শিখে ফেলেছি। আমি শিখেছি, মাকে ভালোবাসতে মুখের ভাষা লাগে না, মুখের একটি হাঁসি হাজার বাক্য বলে দেয়। তোমার এই মুখের হাঁসিই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, মা! তোমাকে ও পৃথিবীর সকল মায়েদের জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা।”

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com