বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে

ব্যর্থ হওয়ায় যুবরাজের সমালোচনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:13 am, রবিবার, ৮ মে, ২০১৬

দীর্ঘদিন ইনজুরির কবলে ছিলেন যুবরাজ সিং। মাঠে ফিরে অন্তত বিশাল অভিজ্ঞতার প্রমাণ দেবেন তিনি। এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তার প্রয়োগ দেখা গেল না। ব্যাটে-বলে দুই বিভাগে ব্যর্থ হওয়ার কারণে ভারতীয় মিডিয়ার সমালোচিত হলেন যুবরাজ।

2016_05_07_10_52_34_7e2JCQSQX29cJ1teFRrtLHdG3v0jkP_originalমুস্তাফিজ-ভুবনেশ্বরদের বোলিং তোপে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল গুজরাট লায়ন্সের ব্যাটিং লাইন-আপ। এ সময়ে বোলিংয়ে এসে ২ ওভারে যুবরাজ খরচ করেছেন ১৩ রান। কোনো উইকেট পাননি। তার পরও বলতে হবে, এটা টি২০তে খুব একটা খারাপ নয়!

অপরদিকে ব্যাট হাতে যা করলেন, তা যুবরাজের নামের পাশে সত্যিই বেমানান! পাঁচ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে করেছেন মাত্র ৫ রান। ছিল কোনো বাউন্ডারি। স্ট্রাইক রেট তো লজ্জাকরই বটে, ৩৫.৭১!

এমন পারফরম্যান্সের কারণে যুবরাজের সমালোচনায় ভারতীয় মিডিয়া লিখেছে, ‘প্রায় এক মাস পর ক্রিকেটে ফিরেছেন যুবরাজ। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে যে ছিটকে গিয়েছিলেন, তার পর ক্রিকেটে তো আর দেখা যায়নি তাকে। কামব্যাকের যুবির থেকে সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরি প্রত্যাশা ছিল না। চোট থেকে ফিরে তার বিশাল অভিজ্ঞতার প্রয়োগ দেখাতে পারতেন। কিন্তু মন ভরাতে পারলেন না।’

আরো লিখেছে এভাবে, ‘যেহেতু উইকেটে টাইমিং ঠিকঠাক হচ্ছে না বোঝাই যাচ্ছে, সেখানে আরো একটু উইকেটে পড়ে থাকতে পারতেন যুবরাজ। বড় শটের দিকে না গিয়ে ‘রান আ বল’ খেলতে পারতেন। টার্গেটটা তো খুব বেশি ছিল না। ওভারে সাড়ে ছয় করে রাখলেই চলত। সেখানে যে শটটা খেলে যুবি আউট হলেন, তাকে মানায় না!’

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com