বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সাকিবের ফেরার দিনে কলকাতার জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:42 pm, শনিবার, ৭ মে, ২০১৬

দুই ম্যাচ একাদশের বাইরে থাকার পর বুধবার কিংস ইলেভেন পাঞ্চাবের বিপক্ষে আবারও সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে দুই ওপেনারের লম্বা ইনিংসের কারণে ব্যাটে নামা হয়নি তার। বোলিংয়ে তিন ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। পরিস্থিতির বিবেচনায় বোলিংটা অবশ্য খারাপ করেননি বিশ্ব সেরা অলরাউন্ডার। বুধবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০১ রান তোলেন উথাপ্পা ও গম্ভীর। এরপর ব্যক্তিগত ৫৪ রানে কলকাতার অধিনায়ক রান আউটে কাটা পড়েন। তার ৫৪ রানের ইনিংসে ৬টি চারের মার ও ১টি ছক্কার মার ছিল। এরপর দলীয় ১৩৭ রানের মাথায় ব্যক্তিগত ৭০ রানে রান আউট হন উথাপ্পাও। ইউসুফ পাঠান (১৯*) ও আন্দ্রে রাসেল (১৬) মিলে দলীয় স্কোরকে ১৬৪ পর্যন্ত টেনে নেন। শেষ বলে রাসেল রান আউট হলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কলকাতা।   জবাবে ৫৩ রানেই প্রথম সারির চার-চারজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে পাঞ্জাব। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৪২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু সেটি  দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ, তার সতীর্থদের কেউ ২৪ রানের বেশি করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে পাঞ্জাব। আর কলকাতা জয় পায় ৭ রানে। বল হাতে আন্দ্রে রাসেল ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া চাওলা ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। আর মরনে মরকেল ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com