বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যায় চারজন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:47 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা বিল্লাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।                                ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার গভীররাতে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের একটি সূত্র জানায়, মুয়াজ্জিন হত্যার নেপথ্যে অর্থনৈতিক সম্পৃকতা রয়েছে। ভাড়াটে ও পেশাদার কিলাররা এতে অংশ নেয়। হত্যাকাণ্ডের পর খুনি দলটি ঢাকার বাইরে আত্মগোপন করে। হত্যাকাণ্ড অংশ নেওয়া চারজনকেই গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, গতরাতে পুলিশের একটি দল বাবুবাজার এলাকায় কয়েকটি ড্রেনে আসামি নিয়ে তল্লাশি চালিয়েছে। তবে পুলিশ কাউকে ওই এলাকায় অবস্থান করতে দেয়নি।

গত ৩ এপ্রিল রাতে ঝব্বু খানম মসজিদের তৃতীয় তলায় উঠার সিঁড়িতে গলাকেটে হত্যা করা হয় বিল্লাল হোসেনকে। পরের দিন সকালে পুলিশ তার হাতবাধা মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইয়াসিন অজ্ঞাতদের আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডেএর ৯ মাস আগে ওই মসজিদেই মুয়াজ্জিনকে বালিশচাপা দিয়ে হত্যাচেষ্টা চালিয়ে নগদ ৬৫ লাখ টাকা লুটে নিয়েছিল দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com